E-JuriBD

অ্যাকাউন্ট মুছে ফেলা

Last updated 15 August 2026

English


আপনি আপনার E-JuriBD অ্যাকাউন্ট এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারেন। দুটি উপায় আছে।

১. অ্যাপের ভেতরে — সঙ্গে সঙ্গে

সেটিংস → অ্যাকাউন্ট → অ্যাকাউন্ট মুছুন খুলুন। নিশ্চিত করলেই অ্যাকাউন্ট সঙ্গে সঙ্গে মুছে যায়। এটিই দ্রুততম পথ, এতে আমাদের কিছু করার দরকার হয় না।

২. এখান থেকে — অ্যাপে ঢুকতে না পারলে

নিচের ফরম ব্যবহার করুন। এই পাতা সবার জন্য খোলা, তাই ফরম পূরণ করলেই কিছু মুছে যায় না: আমরা আগে যাচাই করি অ্যাকাউন্টটি আপনারই কি না, তারপর মুছে ফেলে ইমেইলে জানাই। সাধারণত ৭ কর্মদিবস পর্যন্ত সময় লাগে।

এই কাজের জন্য আমরা কখনও আপনার পাসওয়ার্ড চাইব না।

কী কী মুছে যায়

কী রাখা হয়, এবং কেন

পেমেন্টের রেকর্ড থেকে যায়, তবে এমনভাবে যে তা আর আপনার সঙ্গে যুক্ত করা যায় না। প্রাপ্ত অর্থের হিসাব রাখা আমাদের জন্য বাধ্যতামূলক, রেকর্ড মুছে গেলে তা সম্ভব নয়। এতে থাকে পরিমাণ, তারিখ ও ট্রানজেকশন আইডি — আপনার নাম, ইমেইল বা পরিচয় প্রকাশ করে এমন কিছু নয়।

কোনো আইনজীবী রেফার করে যে কমিশন ইতিমধ্যে অর্জন করেছেন, তাও রাখা হয় — যাতে পরিচয় করিয়ে দেওয়া ব্যক্তি অ্যাকাউন্ট বন্ধ করলে আইনজীবীর আয় হারিয়ে না যায়।

আপনি সিনিয়র আইনজীবী হলে

যে অ্যাকাউন্টের চেম্বারে এখনও জুনিয়র বা মুহুরি আছেন, তা মোছা যায় না — কারণ ওই চেম্বারের সবার মামলা ও ধার্য তারিখ এর সঙ্গে যুক্ত। আগে সদস্যদের অন্য সিনিয়রের অধীনে দিন বা সরিয়ে দিন, তারপর মুছুন।

প্রশ্ন থাকলে

support@ejuribd.tech ঠিকানায় লিখুন।


Questions about this page: support@ejuribd.tech