E-JuriBD

ফেরত ও বাতিল নীতি

Last updated 15 August 2026

English


এই পাতায় বলা হয়েছে আপনি কী কিনছেন, কীভাবে বন্ধ করবেন, এবং কখন আমরা টাকা ফেরত দিই। E-JuriBD-এর সব প্যাকেজের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

আপনি কী কিনছেন

সব মূল্য বাংলাদেশি টাকায়। দুই ধরনের ক্রয় আছে:

সাবস্ক্রিপশন বাতিল

প্রোফাইল → সাবস্ক্রিপশন ব্যবস্থাপনা খুলে Cancel চাপুন। যে মেয়াদের টাকা দিয়েছেন, সেই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সব সুবিধা থাকবে — বাতিল করলে সেদিনই বন্ধ হয় না, এবং বাকি দিনের জন্য আংশিক টাকা ফেরত দেওয়া হয় না।

কখন আমরা টাকা ফেরত দিই

পেমেন্ট সফল হওয়ামাত্র সুবিধা চালু হয়, তাই সাধারণত ক্রয় চূড়ান্ত। তবে এই ক্ষেত্রগুলোয় ফেরত দেওয়া হয়:

কখন ফেরত দেওয়া হয় না

কীভাবে জানাবেন

support@ejuribd.tech ঠিকানায় তারিখ, পরিমাণ, যে নম্বর বা কার্ড থেকে টাকা দিয়েছেন, এবং সম্ভব হলে ট্রানজেকশন আইডি লিখুন। দুই কর্মদিবসের মধ্যে উত্তর দিই।

টাকা কীভাবে ফেরত আসে

যে পথে টাকা গেছে, সেই পথেই ফেরত আসে — একই bKash নম্বরে বা একই কার্ডে। অনুমোদনের পর bKash-এ সাধারণত ৩–৭ কর্মদিবস, কার্ডে ব্যাংকভেদে ১০ দিন পর্যন্ত লাগতে পারে। এই সময়টা আমাদের হাতে নেই।


Questions about this page: support@ejuribd.tech